|
সাপ্তাহিক সানডেলাইনে আপনাকে স্বাগতম
|
ফখরুল সহ জোটের ৩৮ নেতা কারাগারে |
|
বুধবার, ১৬ মে ২০১২ নিজস্ব প্রতিবেদক:হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিনের আবেদন নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮দলের ৩৪ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। হাই কোর্ট থেকে জামিন না পেয়ে ১৮ দলের নেতারা ১৬মে বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। তাদের আবেদন শুনে মহানগর দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহ জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমা বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এই দুই ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, এলডিপি প্রধান অলি আহমদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, আন্দালিব রহমান পার্থ সহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসামি করা হয়। এ সময আদলতের সামনে পুলিশ ও ১৮ দলের নেতা কর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ বাধে এতে সাংবাদিক সহ অনেকে আহত হন।
|
|
|
দুই সাংবাদিক নিহতের ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা |
|
রবিবার, ১৩ মে ২০১২ নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহতের ঘটনায় ঘাতক বাসচালকের শাস্তি, স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহণমন্ত্রীর পদত্যাগ এবং ধানমন্ডি থানার ওসির অপসারণের দাবিতে সরকারের প্রতি ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা। ১২ মে শনিবার দুপুররে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন শেষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান লাভলু এ ঘোষণা দেন।অভিযুক্ত ড্রাইভারদের শাস্তি না দেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং ড্রাইভারদের পক্ষে সাফাই গাওয়ায় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন সাংবাদিকরা। এ ছাড়াও ঘটনাস্থলে বিক্ষুব্ধ সাংবাদিকদের লাঠিপেটা ও পিস্তল উচিয়ে ফাঁকা গুলি চালানোর জন্য ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামানের অপসারণের দাবি জানানো হয়।সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘‘সড়ককে নিরাপদ করতে সব মহলে দাবি উঠলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে।’’চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোই দুর্ঘটনার মূল কারণ বলে জানান তিনি।তিনি বলেন, ‘‘দুর্ঘটনায় সাংবাদিক নিহতের পর প্রতিবাদীদের ওপর পুলিশ ঝাঁপিয়ে পড়েছে। ধানমন্ডি থানার ওসি নিজেও অমানবিক আচরণ করেছেন। এ আচরণের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার করতে হবে। ১১ মে শুক্রবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে বাসচাপায় মারা যান বরিশালের মতবাদ পত্রিকার ফটোসাংবাদিক শহীদুজ্জামান টিটু। ওইদিন সন্ধ্যায় ধানমন্ডিতে বাসচাপায় মারা যান ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের সিনিয়র রিপোর্টার বিভাস চন্দ্র সাহা।
|
|
রানওয়ে থেকে ছিটকে পড়েছে রয়্যাল থাই এয়ার ফোর্সের একটি বিমান |
|
সোমবার, ৩০ এপ্রিল ২০১২ নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে রয়্যাল থাই এয়ার ফোর্সের একটি বিমান।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানান, এটিআর-৭২ মডেলের বিমানে ১৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ‘সামান্য আঘাত’ পেয়েছেন। দুর্ঘটনার কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি । বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ওয়াহেদুর রহমান বিডিনিউজ বলেন, “বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ইঞ্জিনে আগুনও লাগেনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
|
|
ইলিয়াস আলীকে নিয়ে র্যাবের অভিযান নাটক |
|
রবিবার, ২২ এপ্রিল ২০১২ নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে পূবাইলে অভিযান চালিয়ে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধার করা যায়নি। শনিবার সন্ধ্যা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে পূবাইলের বড়কয়ের, ভাদুন ও বিলাসারাসহ কয়েটি এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব সূত্রে জানা গেছে।র্যাব নিখোজ ইলিয়াস আলীর স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায। রাতের বেলায় এই অভিযান অনেকটা ঢাকঢোল পিটিয়ে করার কারণে রোববারের হরতালের ঘটনা চাপা পরার উপক্রম হয়। সুধী সমাজের অভিযোগ র্যাব রাজনৈতিকভাবে নিজেদের ব্যাবহার করার কারণে তাদের ইমেজ সংকট তৈরী হয়েছে। ইলিয়াস আলী পূবাইলে আছে কি নেই তা নিশ্চিত হবার আগেই তারা কেন এতটা জানান দিয়ে অভিযান পরিচালনা করলো তাই প্রশ্ন। তবে তাদের এই অভিযান ব্যর্থ হবার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা নিয়েও গুঞ্জন রয়েছে। ইলিয়াসের স্ত্রী তাহসীনা রুশদীর লুনা অভিযানের সময় তাদের সঙ্গে ছিলেন। র্যাবের একজন পরিচালক সানডে লাইনকে জানান, সন্ধার পর পর অভিযান পরিচালনা করা হয়। তবে কোন সন্ধান মেলেনি। র্যাব ও পুলিশের একটি দল বনানীর বাসা থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে নিয়ে যায়। র্যাবের সূত্র জানায়, ‘‘তাহসীনা রুশদীর শনিবার বিকাল সাড়ে চারটার দিকে তার বনানীর বাসায় ডেকে নিয়ে জানান, ‘এক ব্যক্তি আমাদের জানিয়েছেন আমার স্বামীকে পূবাইলে আটকে রাখা হয়েছে’।’’ এরপর র্যাব ও পুলিশের দল তাকে উদ্ধারে পূবাইলে অভিযানে যায়। স্ত্রীর কথার সূত্র ধরে র্যাব এবং পুলিশের একটি যৌথ দল গাজীপুরের পূবাইলের বড়কয়ের সাবেক মেম্বার সুফিয়ান এর বাড়িতে অভিযান চালায়। এখানে তাকে না পেয়ে বিলাসারা গ্রামের হাফিজ উদ্দিনের পিকনিক স্পটে অভিযান চালায়। কিন্তু এখানেও না পাওয়ার পর র্যাব এবং পুলিশ ওই এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালায়। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। সেই থেকে গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি। তারা এখন পর্যন্ত নিখোঁজ আছে। এদিকে বিএনপি নেতা ইলিয়াসের ফিরিয়ে দিতে রোববার সারাদেশে হরতাল কর্মসূচি পালিত হয়।
|
|
রেল ভবন না হাওয়া ভবন : কলঙ্ক তিলক সুরঞ্জিতের |
|
শুক্রবার, ১৩ এপ্রিল ২০১২ নিজস্ব প্রতিবেদক : জীবনে বহু নেতা আমলাকে তীক্ষ-তীর্যক বাণী দিয়ে হতাহত করার পর এবার নিজেই সেই আঘাতে জর্জরিত রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। ৭০ লাখ টাকা তার জিগাতলার বাসায় নিয়ে যাবার সময় এপিএস ফারুকের ড্রাইভার আজম খান হঠাত করেই রাতের বেলায় গাড়ী পিলখানায় ঢুকিয়ে দেয়ার পর সবকিছু দিনের মতো পরিস্কার হয়ে যায়। রেলের বস্তা ভরা টাকা কেন জিগাতলায় যাচ্ছিল সেই জিজ্ঞাসার তীর মন্ত্রীর দিকে। এপিএস ফারুক আর ড্রাইভারের টাকা নিয়ে বনিবনা হয়নি বলে ঘুষ কেলেঙ্কারী ফাস হলো। তবে মন্ত্রী দাবী করছেন এই টাকা তার নয়। তিনি রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে পড়েন। রাত ১২টায় তিনি জেগে থাকেন না। ঘটনাস্থল থেকে মাত্র ২ মিনিটের দূরত্বে রেল মন্ত্রী সুরঞ্জিতের বাসা। জীবনে প্রথম মন্ত্রী, দায়িত্ব নিয়েই ঘুষ কেলেঙ্কারীতে জড়িয়ে ক্ষমতাসিন পার্টি আওয়ামী লীগকেও কলঙ্কিত করা হয়েছে বলে অভিমত রাজনৈতিক নেতাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরজ্জিত সেন গুপ্তকে ফোনে বলেছেন ''আপনি রেল কর্মীদের নিয়ে পিলখানা দখল করে ফেলেছেন শুনলাম।'' এই তথ্য জানালেন বিতর্কিত রেল মন্ত্রী সুরঞ্জিত বৃহস্পতিবার দুপুরে
|
|
মাওলানা আযদকে গ্রেফতারের জন্য গোয়েন্দা সংস্থার অবিরাম অভিযান |
|
বুধবার, ০৪ এপ্রিল ২০১২ নিজস্ব প্রতিবেদক : মাওলানা আযাদ ওরফে বাচ্চু রাজাকার গ্রেফতারে ব্যর্থ হবার পর গোয়েন্দা পুলিশের মধ্যে এখন চলছে নানা প্রশ্ন। তিনি কি কাউকে জানিয়েই আত্মগোপনে রয়েছেন ? র্যাব কর্মকর্তাদের মতে মাওলানা আযাদ ভারতে পালিয়ে গেছেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন) ছিলেন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার। তাকে ধরতে উত্তরার বাসা সহ সম্ভব্য সবস্থানে অভিযান চালায় পুলিশ। উলেখ্য, মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। এখন গোয়েন্দা বিভাগের চলছে তোলপাড় কিভাবে মাওলানা আযাদকে গ্রেফতার করা যায়। আদালত গ্রেফতারের জন্য ২৪ ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছে। বেলা পৌনে তিনটার দিকে গোয়েন্দা
|
|
খালিফ আল আলীকে খুব কাছে থেকে গুলি করা হয় : ফরেনসিক ডাক্তার |
|
বৃহস্পতিবার, ০৮ মার্চ ২০১২ : সৌদি আরবের ঢাকাস্থ দূতাবাসের কূটনৈতিক খালিফ আল আলীকে গুলশানে অত্যন্ত কাছে থেকে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন ময়না তদন্ত শেষে সংশ্লিষ্ট ডাক্তারগণ। কারণ তার বুকের ভেতরই ছিল গুলিটি। কাছে থেকে গুলি করলে এমনটি হতে পারে। গুলির পর তার পেটের ভেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া এটি অত্যন্ত ছোট একটি বুলেট। টু টু বোরের পিস্তরের গুলির চেয়েও একটি ছোট বুলেট বলে ডাক্তাররা জানান। তবে কোন বিশেষ ছোট অস্ত্র হত্যাকান্ডের সময় ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সানডে লাইনকে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, হত্যার বিভিন্ন মুটিভ নিয়ে বিশেষ টিমের কাজ চলছে। পাশের বাড়ীর সিসি টিভির হার্ড ডিস্ক তল্লাশি করে দেখা হচ্ছে ঘাতকরা কোন ধরনের গাড়ী ব্যবহার করেছিলো। তাকে পুলিশ রাস্তার যে স্থান থেকে উদ্ধার
|
|
বিয়ের বাজারে বিদিশা : পাত্র চান ৪৫ এর কোটায় |
|
শুক্রবার, ০২ মার্চ ২০১২ বিশেষ প্রতিনিধি : সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এখন বিয়ের জন্য পাত্র খোজছেন। তিনি বলেন, ''পরিবারের সবাই এমনকি আমার মেয়ে ইসাবেলা পর্যন্ত বলতে শুরু করেছে আম্মু তুমি আবার বিয়ে কর। এসব থেকেই আমি চাচ্ছি একজন সত্যিকারের পুরুষকে বিয়ে করার জন্য। তবে কোন কাপুরুষকে বিয়ে করবো না।'' বিদিশা একজন রেষ্টুরেন্ট ব্যবসায়ি। বুটিকের ব্যবসা রয়েছে। বই লিখেন। বিদেশ ভ্রমণ তার প্রিয় সখ। কিছুদিন পরপর তিনি বিদেশে যান। কেমন ধরনের পাত্র খোজছেন তা জানতে চাইলে বিদিশা বলেন, ''আমি এমন একজনকে বিয়ে করতে চাই যিনি আমাকে বুঝতে পারবে। আর সেই মানুষটিকে অবিবাহিত হতে হবে। আমার সন্তানকে
|
|
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৪ হাজার ৯১৮ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে |
|
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১২ নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৫৪ হাজার ৯১৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে, যাদের ২১ হাজার ৯৯৮ জন পেয়েছে ট্যালেন্টপুলে। ফেব্রয়ারি ২০ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন বৃত্তির ফল ঘোষণা করেন। তিনি বলেন, “এবার ২১ হাজার ৯৯৮ জনকে ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯৭৯ জন ছাত্র ও ১১ হাজার ১৯ জন ছাত্রী। এ ছাড়া ৩১ হাজার ৭০৮ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে, যাদের ১৫ হাজার ৮৬৬ জন ছাত্র ও ১৫ হাজার ৮৪২ জন ছাত্রী।” এক হাজার ২১২ জনকে সম্পূরক বৃত্তি দেওয়া হয়েছে।
|
|
সৌদি সরকারের অনুভবকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ |
|
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১২ নিজস্ব প্রতিবেদক: খালিফ আল আলী নিহত হবার পর সৌদি আরব ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে তদন্তের বিষয়টি গুরুত্ব পেয়েছে। রিয়াদে দায়িত্বরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। সৌদি সরকারের মতামত হচ্ছে এটি একটি দুর্ঘটনা হতে পারে।তাইবরে দুই দেশের বন্ধুদ্ব নষ্ট হবার মত কিছু ঘটেনি। সূত্র জানায় বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে এই হত্যকান্ড তদন্ত করছে। যার ফরে আগামী দুই এক দিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীডা. দিপু মণি সৌদি আরব সফর করতে পারেন। তার এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে ঘনিস্ঠ সম্পর্কের ইতিবাচক বিষয়গুলো আবার নতুন করে আলোচনায় আসতে পারে। উল্লেখ্য সৌদিদূতাবাসের দ্বিতীয় সচিব খালিফ আল আলী গুলশানে তার নিজ বাসভবনের পাশেই সন্ত্রাসিদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একটি বিশেষ বিমানে করে তারলাশ দেশে পাঠাবার ব্যবস্থা করা হয়। গুলশান থানা পুলিশ বা র্যাব সদস্যরা কোন আসামিকে গ্রেফতার করেনি তবে নিবির তদন্ত চলছে কারা কূটনৈতিক এলাকার এসে গুলি চালাতে পারে তাদের ব্যাপারে।
|
|
|
ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার,প্রধানমন্ত্রী |
|
বুধবার, ০২ মে ২০১২ নিজস্ব প্রতিবেদক: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২মে বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনার কাছে এ কথা বলেন।ইলিয়াসের স্ত্রী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন আমার স্বামীকে উদ্ধারে সর্বপ্রকার চেষ্টা করবেন।সাংবাদিকদের কাছে এর বেশি কিছু বলেননি ইলিয়াসের স্ত্রী। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিন সন্তান এবং দেবর ও ননদকে নিয়ে গণভবন থেকে বেরিয়ে আসে। গণভবনে নিজের কার্যালয়ে ইলিয়াস পরিবারের সঙ্গে একান্তে আধা ঘণ্টাকাল কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে তার পরিবার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। “প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতির চেয়ে মানবতা অনেক ঊর্ধ্বে, এই মানবতাকে প্রাধান্য দিয়েই সরকারের দায়িত্ব কোনো নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা।” ইলিয়াস আলীর সন্ধান বের করতে তথ্য দিয়ে সহায়তা করতে তার পরিবারকে প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
|
|
সাগর-রুনির মরদেহ কবর থেকে তোলা হয়েছে |
|
বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১২ নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের আড়াই মাস পর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ২৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা ২০ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুজ্জামানের উপস্থিতি তে আজিমপুর গোরস্তানের কবর থেকে লাশ তোলা শুরু হয়। প্রথমে তোলা হয় সাগর সরওয়ারের মরদেহ তার পর মেহেরুন রুনির। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত আছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ ব্যাপারে অনুমতি দিলে নির্বাহী হাকিম শহীদুজ্জামানকে লাশ তোলার বিষয়টি তদারক করার দায়িত্ব দেওয়া হয়। র্যাবের মিডিয়া কমান্ডার এম সোহায়েল ২৪ এপ্রিল বলেন, হত্যাকাণ্ডের পর সাগর-রুনির ময়নাতদন্ত করা হলেও ভিসেরা পরীক্ষা হয়নি। হত্যার আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কি না তা জানতেই আদালতে লাশ তোলার আবেদন করা হয়
|
|
নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান মেলেনি |
|
বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১২ নিজস্ব প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর ১৭ এপ্রিল রাতে বনানি থেকে নিখোঁজ হয়।তার সন্ধান এখনো মেলেনি।পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ১৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে ইলিয়াস আলী গাড়িটি বনানী ২নং রোডে সাউথ ব্রিজ স্কুল অ্যান্ড কলেজের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।এ সময় গাড়ির দরজা খোলা ছিল।সামনের সিটে চালকের ফোনটি পড়ে ছিল।তার স্ত্রী তাহসীনা বলেন মঙ্গলবার বিকেলে ইলিয়াস সিলেট থেকে ঢাকা ফেরেন।পরে সন্ধ্যায় ওই গাড়িতে করে বাসা থেকে বের হন সাথে গাড়ির চালক আনসারও ছিলেন। তার পর থেকে কোনো খোঁজ খবর পাওয় যাচ্ছে না সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে।তাকে গুম করে মেরে ফেলা হচ্ছে বলে ইলিয়াসের স্ত্রী আশঙ্কা প্রকাশ করেন।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, গাড়িটি পড়ে থাকার কথা জানতে পেরে পুলিশ পাঠিয়ে গাড়িটি থানায় নিয়ে আসা হয়। পরে গাড়িতে থাকা কাগজ পত্র পরীক্ষা করে নিশ্চিত হই যে গাড়িটি ইলিয়াস আলীর।ওসি জানান, এখন প্রাপ্ত তথ্য উপাত্ত
|
|
ঢাকাসহ সারা দেশে ৩.৮ মাত্রায় কয়েক দফা ভূমিকম্প : সুনামির আভাস |
|
বুধবার, ১১ এপ্রিল ২০১২ কুতুব উদ্দীন : ভয়াবহ ভূমিকম্পের আভাস দিয়ে ঢাকায় কয়েক দফা ঝাকুনি দিয়ে গেল ১১ এপ্রিল দুপুরে প্রবল ভূকম্পন। এর ফলে আবহাওয়া বিদরা জানাচ্ছেন সমুদ্র তীরবর্তি এলাকায় সুনামি হতে পারে। এজন্য বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের ৩১৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উতপত্তিস্থল। কেন্দ্রস্থলে ভূকম্পনের মাত্রা ছিল ৮.৭। ঢাকায় ঝাকুনির মাত্রা ছিল ৩.৮। তবে এবার পরপর দুই দফা কম্পন অনুভূত হবার কারণে সাধারণ মানুষের মধ্যে ভিতি ছড়িয়ে পড়ে। ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিল এবং সচিবালয়ের হাইরাইজ ভবনগুলো থেকে মানুষ প্রাণ ভয়ে নামতে শুরু করে। তবে এ অবস্থায় গুরুতর আহত হবার কোন তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। চট্টগ্রাম মহানগরীতে একটি নয়তলা ভবন হেলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ১১ এপ্রিল রাতের মধ্যভাগে সুনামির আভাস দেয়া হয়েছে। সূত্র জানায়, ভারত মহাসাগর পরিবেষ্টিত দেশগুলো বিশেষ করে ইন্দেনেশিয়া, শ্রীলংকা, বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপসহ ২৬টি দেশকে সতর্ক করা হয়েছে।
|
|
বিপাশা তৌকিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ : আদালতে তলব |
|
মঙ্গলবার, ২০ মার্চ ২০১২ নিজস্ব প্রতিবেদক : আলোচিত অভিনয় শিল্পী পরিবার বিপাশা হায়াত ও তৌকির আহমেদ বিপুল পরিমাণ টাকা প্রতারণার করার অভিযোগে ঢাকার সিএমএম কোর্ট তাদের বিরুদ্ধে সমন ইস্যু করে আগামী ৪ এপ্রিল আসামী বিপাশা ও তৌকিরকে বিজ্ঞ আদালতে তলব করা হয়েছে। বিপাশার বাবা জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। ১৯ মার্চ সকালে তাদের বিরুদ্ধে প্রায় সোয়া দুই কোটি টাকার নগদ টাকা নিয়ে তা ফেরত না দেয়া সম্পত্তিতে নিজেদের নাম রাখার অপরাধে প্রতারণার অভিযোগে মামলা করেন তৌকিরের সুইডেন প্রবাসি বড় বোন তানজির হায়দার। মামলার পর তানজির হায়দার সাংবাদিকদের বলেন, ''আমি শিক্ষকতা করে তৌকিরকে পড়াশোনা করিয়েছিলাম। মায়ের স্নেহে লালন পলন করে বড় করেছিলাম। বিপাশাকেও স্নেহ করি কিন্তু আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে তা আমি মানতে পারছি না। তৌকিরের
|
|
লাশটি মর্গে পড়ে আছে আড়াই বছর ধরে : নজিরবিহীন ঘটনা |
|
সোমবার, ০৫ মার্চ ২০১২ নিজস্ব প্রতিবেদক : প্রায় আড়াই বছর ধরে একটি লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের হিমঘরে। বাংলাদেশেই নয় উপমহাদেশে এটি একটি নজিরবিহীন ঘটনা। ২০০৯ সালের ২৬ ডিসেম্বর রাতে খিলগাও বিশ্বরোডে অত্যন্ত নির্মমভাবে খুন হন পেশায় শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী। তার লাশ উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠালে নিয়ম মাফিক ময়না তদন্ত করা হয়। কিন্তু লাশ হস্তান্তরের সময় চন্দন কুমার চক্রবতীকে সাজ্জাদ হোসেন চন্দন হিসেবে নিজের স্বামী বলে দাবী করেন আকলিমা আক্তার পলি। এসময় চন্দন কুমারের স্ত্রী তিথি চক্রবর্তী বলেন তার স্বামী ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন এমন কোন তথ্য তার জানা নেই। এ অবস্থায় ফরেনসিক মেডিসিন বিভাগের ডা : সোহেল মাহমুদ সানডে লাইনকে বলেন, দু পক্ষের মধ্যে উত্তপ্ত অবস্থা চলার সময় আমরা বিষয়টি নিয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই। তারপর থেকে প্রায় আড়াই বছর ধরে লাশটি মর্গের হিম ঘরে
|
|
কঠোর আন্দোলনমুখি সাংবাদিকরা |
|
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২ নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় সরকার এবং পুলিশ প্রশাসন আন্দোলন কমৃসূচির কারণে এখন চাপের মধ্যে পড়েছে। ২৫ মার্চ দেশের সম্পাদকরা সাংবাদিকদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন এক সভায়। সাংবাদিক সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলতে পারে বলে ধারণা বোদ্ধা মহলের। পুলিশ কর্তৃক ইয়াসমিন ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গিয়ে বিগত সময়ে বিএনপি সরকারের পতনের কথা অনেকে সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন। তাছাড়া তদন্তে অগ্রগতির ব্যপারে কোনো তথ্য এমনকি হত্যার মোটিভ সম্পর্কে কোনো কিছু জানাতে না পারায় পুলিশ ইমেজ সংকটে পড়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। ১১ ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের ১২ দিন পার হলেও আসামিদের গ্রেফতার বা হত্যাকাণ্ডের মোটিভ জানতে পারেনি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন। ৪৮ ঘণ্টা পর আইজিপি হাসান মাহমুদ খন্দকার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানান, “তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে।” ২১ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেছিলেন, “ডেটলাইন দিয়ে তদন্ত হয় না।” ২২ ফেব্রুয়ারি ডিসি ডিবি মুনিরুল ইসলাম বলেন, নিহতদের ঘনিষ্ঠ ব্যক্তিগত পেশাগত ও পারিবারিক বিষয়ে তদন্ত হচ্ছে। ঘাতকরা গ্রেফতার না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি আমরণ অনশন কর্মসূচি পালন করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন রুনির মা নুরুন্নাহার মির্জা। অপরদিকে একই দিন সাগরের মা সালেহা বেগম ঘাতকরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এদিকে একটি প্রভাশালী মহল মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে সাংবাদিক নেতারা ওই প্রভাবশালী মহলের প্রতি ইঙ্গিত করে পুলিশ ও সংশ্লিষ্টদের প্রতি নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত ঘাতকদের গ্রেফতারের দাবি জানান। কোনো শ্রেণী পেশা নয়, খুনিদের খুনি হিসেবে চিহ্নিত করার আহবান জানান তারা। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ১২ দিন পার হলেও ঘাতকরা গ্রেফতার না হওয়ায় পুলিশের প্রতি বিরূপ ধারণা তৈরি হয়েছে সাধারণ মানুষের। কঠোর আন্দোলনমুখি সাংবাদিকরা এর শেষ না দেখে রাজপথ থেকে ঘরে ফিরবেন না বলে ঘোষনা দেন।
|
|
যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদে প্রস্তাব পাস |
|
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১২ নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করা হয়েছে। ১৬ ফেব্রয়ারি বৃহস্পতিবার বিকেলে স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের বেসরকারি দিবসে এই সিদ্ধান্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সংসদে এ প্রস্তাব আনেন।
|
|
সীমান্তে গুলি চালানো বন্ধ করা সম্ভব নয়: বিএসএফ প্রধান |
|
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১২ বিবিসি: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্কের প্রেক্ষাপটে দিল্লিতে বিএসএফের প্রধান কার্যালয়ে বিবিসি’র সাথে কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক ইউ কে বনসাল।পাকিস্তানের মতো চরম বৈরী দুই দেশের সীমান্তের চেয়ে বন্ধুপ্রতিম বাংলাদেশ সীমান্তে বিএসএফ কেন গুলি চালাচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে - এ প্রশ্নে ইউ কে বনসাল বলেন, “বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি বিচিত্র এবং ব্যাতিক্রমী।”তিনি বলেন, “পূর্ব সীমান্তে পরিস্থিতিটাই ব্যতিক্রমী। একই বিএসএফ সদস্য পাকিস্তান সীমান্তে অনেক দিন কাজ করেও গুলি চালান না। কিন্তু যখন তিনি বাংলাদেশ সীমান্তে আসেন, তখন তাকে গুলি চালাতে হয় বা বলপ্রয়োগ করতে হয়। পরিস্থিতির জন্যই ভারত-বাংলাদেশ সীমান্তে এধরনের ঘটনা বারবার ঘটছে।”তাহলে কি ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি কখনই বন্ধ হবে না? এ প্রসঙ্গে বিএসএফ প্রধান বলেন, “যতদিন সীমান্তে অপরাধামূলক কাজ চলতে থাকবে ততদিন গুলি চালানো বা বলপ্রয়োগ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।”
|
|
|
সত্ত্বাধিকারঃ 2012 ::SUNDAY LINE::. সর্বসত্ত্ব সংরক্ষিত
সম্পাদক ও প্রকাশক: হাসান মাহমুদ, বার্তা ও যোগাযোগ: ২৮/১সি, টয়েনবি সার্কুলার রোড (৬ষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা-১০০০। সম্পাদক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরেরপুল থেকে মুদ্রিত ও ৯২/৯৩, ভাগলপুর লেন নবাবগঞ্জ সেকশন, ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত। ফোন: +৮৮ ০২৮৬২০৭৩০, ০১৯২৯৫৬৫৯৫২ Email: sundaylinebd@gmail.com, Website: www.sundaylinebd.com
|